বাংলাদেশীরাই বিশ্বে সবচেয়ে বেশি সময় ফেসবুকে কাটাচ্ছেন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বাংলাদেশীরাই বিশ্বে সবচেয়ে বেশি সময় ফেসবুকে কাটাচ্ছেন : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড? মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন

বাংলাদেশীরাই বিশ্বে সবচেয়ে বেশি সময় ফেসবুকে কাটাচ্ছেন

সৃষ্টি প্রযুক্তি ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
বাংলাদেশীরাই বিশ্বে সবচেয়ে বেশি সময় ফেসবুকে কাটাচ্ছেন

বাংলাদেশীরাই বিশ্বে সবচেয়ে বেশি সময় ফেসবুকে কাটাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সবচেয় সক্রিয় থাকা দেশের তালিকা প্রকাশ করেছে মেটা।প্রতিদিন ফেসবুকে সবচেয়ে বেশি প্রবেশ করেছে বাংলাদেশ। শুধু দৈনিক অ্যাক্টিভ ব্যবহারকারীর শীর্ষে নয়, মাসিক অ্যাকটিভ ব্যবহারকারীর তালিকার শীর্ষ তিনে রয়েছে বাংলাদেশ। পড়ুন>>ফেসবুক-ইউটিউবে যেসব বিষয় বিপদের কারণ হতে পারে

মেটা প্ল্যাটফর্মস, ইনকর্পোরেটেড, ( পূর্বনাম: ফেসবুক, ইনকর্পোরেটেড ) মেটা নামে বেশি পরিচিত। এটি ওয়ান হ‍্যাকার ওয়ে, মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়ায় অবস্থিত একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংগঠন।

তাদের দেওয়া তথ্যমতে, ৩১ ডিসেম্বর ২০২২ সাল পর্যন্ত ডিসেম্বরে প্রতিদিন ফেসবুকে সবচেয়ে বেশি প্রবেশ করেছে বাংলাদেশ, ভারত ও ফিলিপাইনের মানুষ। পড়ুন>> প্লাগ সমস্যা জনিত বাইক স্টার্ট না নেয়ার সমাধান

২০২২ সালের ডিসেম্বরে দৈনিক গড়ে প্রায় ২০০ কোটি মানুষ ফেসবুকে একবার হলেও প্রবেশ করেছেন।

যা ২০২১ সালের তুলনায় ৪ শতাংশ বেশি।মেটার তথ্যমতে, ২০২১ সালের ডিসেম্বরে দৈনিক গড় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৯৩ কোটি। বাংলাদেশ, ভারত ও ফিলিপাইনের ব্যবহারকারীদের কারণেই গড় ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে।

নিবন্ধিত এবং লগইন করা ফেসবুক ব্যবহারকারী যারা ওয়েবসাইট অথবা মোবাইল ফোনে অথবা মেসেঞ্জারে নির্দিষ্ট সময়ে প্রবেশ করে থাকেন তাদের ‘দৈনিক অ্যাক্টিভ ব্যবহারকারী’ হিসেবে সংজ্ঞায়িত করছে মেটা।

শুধু দৈনিক অ্যাক্টিভ ব্যবহারকারীর শীর্ষে নয়, মাসিক অ্যাকটিভ ব্যবহারকারীর তালিকার শীর্ষ তিনে রয়েছে বাংলাদেশ।

এ ছাড়া এই তালিকায় ভারত ও নাইজেরিয়াও রয়েছে। প্রতিবেদনে মেটা আরো জানায়, ভারত ও তুরস্কের মতো কিছু দেশ ডাটা নিয়ন্ত্রণ, স্থানীয় স্টোরেজ এবং প্রসেসিংয়ের শর্ত বা এ ধরনের কোনো ব্যবস্থা কার্যকরের ক্ষেত্রে কিছু শর্ত দিয়েছে।

ফলে ওইসব দেশে মেটার স্বাভাবিক সেবা ও কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। কার্যক্রম চালানোর ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে। এতে করে কিছু দেশে ‘নির্দিষ্ট সেবা স্থগিত’ করে দিতে বাধ্য হয়েছে তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!